The real world is here... for the imagination go there Figments of Imagination
Showing posts with label bangla. Show all posts
Showing posts with label bangla. Show all posts

Monday, June 3, 2013

A letter removed

অনেক দিন ধরে শুধুই পড়ছি, কিন্তু কিছু লিখছি না । কেন জানিনা লেখার ও আঁকার উৎসাহটা  হারিয়ে ফেলেছি । আর এখন ব্লগে লিখতে গিয়ে আবিষ্কার করলাম যে এখানে কেন জানি না খন্ড ত (ৎ ) জিনিস টা সহজে লেখা যায় না । আমার নিজের নামের শেষে একটা বেশ বড় সর ৎ আছে (বড় সর বলছি কেননা আমি এটাকে বেশ বড় করে লিখি :P ); তাই যখন শুনি কেউ বলছে ৎ টা একটা বর্ণ যেটা বাংলা বর্ণমালা থেকে বাদ দেওয়া যায়, তখন মনটা ভারী খারাপ হয়ে যায় । ঠিক যেমন তুমি সারা বছর টীম এর সঙ্গে ঘুরেও একটিও খেলার সুযোগ না পেয়ে টীম থেকে বাদ পরে যাও বাজে (!) খেলার জন্যে, অনেকটা সেরকম ব্যাপার । কিছু বড় সর লোক বানান ভুল করছে বলে একটা বানানের রীতিটাই পাল্টে দাও -  এটা অত্যন্ত অন্যায় আবদার । তবে যুগের সাথে সবকিছুই যে পাল্টে যেতে বাধ্য সেটা তো ঠিক । কিন্তু এই পাল্টানোটা হওয়া উচিত ছিল একটা চিরন্তন প্রবাহের মধ্য দিয়ে, কারো খামখেয়ালীর জন্যে নয় । জানিনা এইটুকু লেখাতে আমি কত বানান ভুল করেছি, কিন্তু ছেলেবেলায় ভুল বানান ভুলের জন্যে মায়ের কাছে বকা খেয়ে যে দুঃখ হত, ৎ বাদ পরে গেলে হয়তো তার চেয়েও বেশি দুঃখ হবে । হয়তো  বলছি কারণ ততদিনে আমার এই ছোট্ট প্রেমটা আর নাও বেঁচে থাকতে পারে । আমি অন্য সবার মত বাংলায় নাম লিখতে ভুলে যেতে পারি । অনেকে বাঘা বাঙালির মত বাংলা ছেড়ে একটা অদ্ভুদ বাংলা, হিন্দি, ইংরেজি ও ইদানিং কালে তামিল মিশ্রিত ভাষায় কথা বলতে শিখে যেটা পারি ।
সত্যি ভাষা বড় অদ্ভুদ জিনিস । মানুষ ভাষা আবিষ্কার করেছিল মনের ভাব প্রকাশ করার জন্যে না মনের ভাব লুকিয়ে রাখার জন্যে সেটা নিয়ে সত্যি মাঝে মধ্যে খুব সন্দেহ হয় । কোন একটা কল্পবিজ্ঞানের গল্পে পরেছিলাম যে ভবিষ্যত পৃথিবীর ভাষা হয়েছে একটা ইংরেজি, আরবী, হিন্দি আর চৈনিক মিশ্রিত ভাষা । ভারত আর চীনের জনসংখ্যা ও মুসলিমদের প্রধান ভাষা । গল্পটা মনে নেই, কিন্তু এই ভাষার ব্যাপার টা খাপছাড়া ভাবেই মনে পরে গেল ভাষা নিয়ে লিখতে বসে ।
হায়! বাংলা ভাষা ! তোমারই জন্যে কিছু লোক রক্ত ঝরিয়েছিল !

Tuesday, September 4, 2012

Bahon bhede

বাহন ভেদে 

১
উত্তম বাবু (নাম তা Generic) বাস এ চেপে অফিসে যাচ্ছেন। ভালো আয় সত্তেও তিনি বাস এ চেপে অফিসে যাওয়া পছন্দ করেন । এর প্রথম কারণ হলো বহুদিনের অভ্যেস; আর দ্বিতীয় কারণ হলো বহু মানুষের সাথে মেলামেশার সুযোগ (! এটা তিনি তার সহকর্মীদের বলে থাকেন)। আজ সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে । রাস্তায় তাই বলে যান বাহনের সংখ্যা কম নয় । তবুও কোনো এক অজ্ঞাত কারণে আজ বাস এ প্রচন্ড ভিড় ।বৃষ্টির জন্যে সব জানালাই বন্ধ । কে আর সাধ করে বৃষ্টির ছাঁটে ভিজতে চায় ! কিন্তু এতে বাস এর মধ্যে দাড়িয়ে থাকা পেসেন্জারের অবস্থা শোচনীয় । লোকে বৃষ্টিতে না ভিজে ঘামে ভিজছে । উত্তম বাবু এসব সময়ে একটু নেতৃত্ব দিতে পছন্দ করেন ।
"ও দাদা জানলা একটু খুলুন না ।"
"আরে বৃষ্টি আসছে তো !"
"ও আর বৃষ্টি ! ভেতরে তো আমরা সেদ্ধ হয়ে গেলুম । আমাদের কথাও একটু ভাবুন ।"
বাস এ সমর্থক এর অভাব হলো না । 
"আরে দাদা একটু না হয় ভিজলেন এই বৃষ্টি তে ।"
"বৃষ্টির দিনে শুকনো থাকলে মানায় না দাদা ।"
কথায় কাজ হলো একটি একটি করে প্রায় সব কটি জানলাই খুলে গেল ।

২
আজও বৃষ্টি পড়ছে । তবে আগের দিনের চেয়ে অনেক কম । কিন্তু বাস এর ভিড় যথারীতি । তবে আজ উত্তম বাবু জানলার ধরে সিট পেয়ে গেছেন । বসা মাত্রই তিনি ঝটপট জানলা বন্ধ করে দিলেন । কি দরকার বৃষ্টি তে ভেজার? সর্দি লেগে গেলে, ব্যাস হয়ে গেল । পাসে বসা ছেলেটি ঘেমে স্নান হয়ে যাচ্ছিল । ঘামছে প্রায় সবাই । ছেলেটি দুবার উত্তম বাবুর দিকে তাকালো । তারপর বলে উঠলো,
"কাকু, জানলা তো একটু খুলুন না । এমন কিছু বৃষ্টি তো পড়ছে না ।"
"হুঃ! বৃষ্টিতে ভিজে আমার সর্দি লাগলে কি তুমি ওষুধ কিনে দেবে হে ছোকরা ?"
"তাহলে আপনি এধারে এসে বসুন আমি জানলার ধরে বসে বৃষ্টিতে ভিজি ।"
বাস এ ছোট্ট  একটা হাসির কলরোল শোনা গেল ।
"আজ কাল কার ছেলে ছোকরারা বড় অসভ্য হয়ে গেছে । জানলার সিট কেউ ছাড়ে নাকি ! মামা বাড়ির আবদার !"
ছেলেটি অসভ্য হলেও হয়ত কলহপ্রিয় নয় । তাই ঘটনার এখানেই পরিসমাপ্তি হলো।

 ৩
 বৃষ্টি থেমেছে । উত্তম বাবু জানলা খুলেছেন । ছেলেটি বুক ভরে নিশ্বাস নিছে । কিন্তু সুখ যে বেশিক্ষণের নয় । গাড়ি সিগনাল এ দাঁড়িয়ে । এর ফাঁকে একটি মোটর সাইকেল বাস আর পাশে দাঁড়িয়ে থাকা টাটা সুমোর মাঝে এসে দাঁড়ালো । সিগনাল খোলার সঙ্গে সঙ্গে বাস আর এগুতে পারল না । মোটর সাইকেল আরোহী কে জায়গা দিতে হলো । নয়তো বেচারা চাপা পরে যেত । বাস এর ড্রাইভার একটা অশ্র্যব্য গালাগাল দিয়ে আবার বাস চালাতে শুরু করলো । উত্তম বাবু থাকতে পারলেন না ।
"এদের কি কোনো কান্ডজ্ঞান নেই । বাপের পয়সায় একটা বাইক কিনেছে । এবার গাড়ির মাঝখানে ঢুকিয়ে দে । এত তাড়া কিসের বাপু? এক্সিডেন্ট হলে তো বাস ড্রাইভার এর দোষ!"

৪
আজ উত্তম বাবুর একটু তাড়া আছে । ছেলের বাইকের পিছনে চেপে যাচ্ছেন । যথারীতি ট্রাফিক জ্যাম । ছেলে বাইকের উপকারিতা বোঝানোর জন্যে বাস ট্রাক এর ফাঁক দিয়ে মটর সাইকেলটা একদম সামনে নিয়ে এলো। দাঁড়ালো একটা বাস আর একটা সুমোর মাঝখানে । সিগনাল হওয়ার পর হুশ করে সামনে এগিয়ে গেল । বাসটা এগোতে গিয়ে প্রচন্ড জোরে ব্রেক করে এক্সিডেন্ট হওয়াটা আটকালো । মুখে ছুটে এলো গালির তোড় । উত্তম বাবু ও ছাড়লেন না ।
"এই ভদ্র ভাষায় কথা বল । ঠিকঠাক দেখে বাস চালাতে পারো না । যত্ত সব মাতাল !"

Monday, April 16, 2012

Please don't lough !!!

All the Bengali around the world knows a peculiar animal (or being) called "Ramgarurer Chhana", literally translated as, kids of Ramgarur. Well now don't ask me who or what is this Ramgarur. Just remember not to lough when you see one. Because they are not gonna be really pleased to see your may be white teeth.

The poem by Sukumar Ray went somewhat like this -

রামগরুরের ছানা
হাসতে তাদের মানা |
হাসির কথা শুনলে বলে
হাসব না না না না |

(Ramgarur's kids
Are not allowed to lough
Crack a joke at them
No, still they wont lough)

Well Mr. Ray certainly described the nature of some complex people in a rather simple manner and excelled in it. Also I think the society by and large, allowed for humour for the sake of humour, at that time. That was a great thing even in the middle of so much socioeconomic troubles prevailing during his time. 

Since quite some time, the society is loosing its sense of wit and humour, may be due to the busy, fast paced living style. Or may be because they read less and watch more, killing their imaginations. Whatever be the cause the loss of humour of the society has come to the forefront in the recent cartoon rows in India, particularly West Bengal.

Although many will say that it is a select few who doesn't have it, but I believe that the select few reflects the society at large, since they were selected by the society to represent them. Otherwise I'll have to say that we have a major problem with our democracy. 

Thursday, August 11, 2011

Haldiram under water !

It's been five days and yet Haldiram is under water. In fact for those who don't understand, Haldiram is a name of a place (a junction of two highways in North-East Kolkata, near the Airport). The water is mostly knee deep and in some places waist deep. Here is a video report for the same.


Surprisingly the main cause of water logging here seems to be lack of any drains (!?!)

Tuesday, August 2, 2011

Beautiful Bangla

There is something so beautiful about Bengal. Sadly couldn't get something good enough from "epar" (this side). So sharing something really good from "opar" (other side). In fact sometimes I wonder how good it would be with the Bengal as a whole. I could dive deep in its beauty and never ask for more.


If some feel it little regional, then I don't mind. No video was made that could justify the beauty of India as a whole. The Incredible India commercials are too short and too commercialized. Not heart-touching as this one. See you till I find one. So long.

Wednesday, May 25, 2011

"জীবন যখন যেমন"

আমি যখন ছোট ছিলাম, তখন ছোটকাকু একটা বই কিনেছিল | বই টা নিশ্চই বড়দের জন্যে - কারণ আমি ২-৩ লিনে পড়ে ওটার উপর কোনো আগ্রহ বোধ করিনি | তাছাড়া বইয়ের প্রচ্ছদে ছাড়া কোনো ছবিও ছিল না ! কিন্তু বইটার প্রচ্ছদের সেই ছবিটা আমার খবু ভালো লাগত | তিনটে মানুষের ছবি | এক চাকুরে ভদ্রলোক (ঠিক মনে পড়ছে না এই ছবি টা ), এক জিয়ানস পরা তরুণ আর এক শাড়ি পরা নারী | ছবি গুলো line drawing করে আঁকা | যতদুর মনে লাল আর নীল রং দিয়ে আঁকা | তিনটি ছবি তিনটি box এ | উপরে তিত্লে তাও মানানসই লাল নীল এ "জীবন যখন যেমন" |

বইটা অনেক দিন আমার গল্পের বইয়ের তাক এর একপাশে নিতান্ত অবহেলায় পড়ে ছিল | পড়ে যখন বড়দের ব্যাপার গুলো একটু বুঝতে শিখেছি তখন সেই বইটা আর একবার পরার চেষ্টা করেছিলাম | বেশ অনেকগুলো ছোট ছোট গল্প ছিল | সেগুলো connected কিনা সেটা বোঝার চেষ্টা করি নি | যেই জায়াগাটা ভালো লাগে নি সেটা বাদ দিয়ে চলে গেছি | তবে কিছু জায়গা পড়ে খুব জোর হেসেছি | অনেক কিছু এমন জিনিস ছিল সেই বইটায় যেগুলো রীতিমত ১৮+ | সেগুলো পড়ে শিরদাঁড়া দিয়ে একটা অজানা শিহরণ খেলে গেছিল সেই মুহুর্তে | তারপর সেই বইটা ভুলে গিয়েছিলাম | অনাদরে অবহেলায় সেই বই হারিয়েও গেছে আজ |

অদ্ভুদ তীব্র sattire  এর বই ছিল একটা | লেখক তীব্র তির্যক আক্রমন করেছিলেন সমাজ এর একটা মুখোশ কে যেটা সুযোগ পেলেই খসে পড়ে | যত বড় হয়েছি সেই বইয়ের যেটুকু পরেছি সেগুলো সত্যি বলে বুঝতে পেরেছি | লেখকের নাম মনে নেই | যদি এই ব্লগ দেখে কোনো পুস্তক প্রেমী আমাকে বইটার সন্ধান দেয় তো একবার কেনার চেষ্টা করে দেখব বলে ভাবছি | এখনো জানিনা আমি বইটার নামের সঙ্গে অন্য কোনো বইয়ের content মিশিয়ে ফেলছি কিনা !! কিন্তু মিশিয়ে ফেলি আর নাই ফেলি এটুকু বুঝি "জীবন যখন যেমন" তখন তেমনই পথে চলতে হয় | নইলে কপালে দুঃখ আছে গুরু |

Friday, February 4, 2011

bengali and sex

I heard that the Indians constitute the highest no. of visitors to porn sites in the net. Well, If taken percentage wise I don't agree to that. I know and agree that we are though a little conservative outside, but inside we like to take peeks at things that are morally banned in the Indian culture. But considering the huge population of India we definitely would make up the highest portion, inspite of being low in comparative percentage. The reason for this would be it is more private and easily accessible with almost no chance of being embarrassed.

For Bengali's the scenario is little different. We pretend to be very intellectual and cultural. And as per the culture goes sex is dirty everywhere, but intellectually not, if you describe it in an artful manner. For example, the great Indian poet, Kalidasa. And then so many more contemporaries. While some just hint at it, others give it a more explicit  exposure, all for the sake of art. I don't mind that even if it is a pretension. It looks nice at least.

Just an hour ago one of frustrated friends (frustration at the behaviour of a girl) vented saying the girls act differently in the society outside, but are all the same b****es inside. I'd add a little more and say, whatever pretensions we were outside, we all (men and women) still have that animal instinct in us. We show it out in glimpse. Everywhere.

Note: This is a test post in order to check, whether really the word "sex" draws a huge number of visitors...